ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই কৃষকের আত্মহত্যা, নলকূপ অপারেটর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কৃষককে আত্মহত্যার প্ররোচনা মামলায় গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত হারুনের ছেলে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর।

পুলিশ জানিয়েছে- শনিবার (২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যা করেন। বিষয়টি রাজশাহীসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশে গোদাগাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। শেষ পর্যন্ত গত রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২১ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ- বোরো ধানের জমিতে পানি না পেয়ে তারা বিষপান করেন। এ ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুটি মামলা হয়েছে। গত ২৫ মার্চ রাতে মৃত অভিনাথের স্ত্রী রোজিনা মারান্ডি থানায় প্রথম মামলাটি করার পর থেকেই ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাখাওয়াতকে পাওয়া যাচ্ছিল না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102