ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া সেই স্ত্রী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া সেই স্ত্রী মারা গেছেন। রবিবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মমালার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শওকত জামিল তার মৃত্যুর বিষয়টি রবিবার বেলা ১১টায় নিশ্চিত করে জানান, রোজিনা আক্তার (৩৭) ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু বরণ করেছেন বলে হাসপাতাল থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এ হাসপাতালেই তিনি ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার গাজীপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৯) নামে এক মাদকসেবী তার স্ত্রী রোজিনা আক্তারকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয়। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। প্রতিদিনের মতো ২৭ এপ্রিল গার্মেন্টের ছুটির পর তার স্ত্রী সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় গেলে রোজিনা আক্তারের স্বামী জহিরুল ইসলাম নেশা দ্রব্য গ্রহণ করার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় বাক-বিতাণ্ডার এক পর্যায়ে সে তার স্ত্রীর শরীরে দাহ্য পদার্থ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। জহিরুল একজন মাদকসক্ত ব্যক্তি বলে উল্লেখ করেন তার শ্বশুর আব্দুস সামাদ।

মঙ্গলবার (২৯ মার্চ) গভীর রাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে র‌্যাব-১১ সদস্যরা জহিরুলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় রোজিনার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102