ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

নাটোরের সিংড়া উপজেলার বাঁশবেড়িয়া গ্রামের রওশন আলীর পরিবারে প্রথম রোজার দিনেই খাওয়া হলো না সেহরি। নিজ ঘরেই মিললো সন্তান নূরে আলমের ঝুলন্ত মরদেহ। নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় চিরকুট লিখে আত্মহত্যা করেছে সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশবেড়িয়া গ্রামের রওশন প্রামাণিকের ছেলে নূরে আলম বেশ কয়েকদিন আগে কক্সবাজার বেড়াতে যায়। সেখানে গিয়ে প্রায় ২০ হাজার টাকা খরচ করে আসে। এতে অর্থকষ্টে ছিলেন নূর আলম। তিনি শখের মোবাইল ফোনটিও বিক্রি করে দেন কয়েকদিন আগে। বেশ কয়েকজনের থেকে টাকাও ধার করেন। টাকা-পয়সা নিয়ে পরিবারের সঙ্গেও মনোমালিন্য হয় তার। পরে রোববার (৩ এপ্রিল) ভোরে সেহরি খাবার জন্য তাকে ডাকাডাকি করলে দরজা বন্ধ পায় পরিবারের লোকজন। পরে দরজা ভেঙে দেখা যায় ঘরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তার মরদেহ। খবর দিলে পুলিশ এসে মরদেহ ও একটি চিরকুটে উদ্ধার করে।

উদ্ধারকৃত চিরকুটে সাময়িক অর্থকষ্ট ও তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করা হয়েছে বলে জানান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102