ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর রানীনগরে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ১ জন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রানীনগর উপজেলার দেউলা গ্রামের রতন সরকার (৪২) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার মাছের ব্যবসা করতো। তার দুটি পুকুর আছে। শনিবার দিবাগত রাতে মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ী না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুজতে বের হয়। পরে বাড়ীর অদুরে সুশিশ চন্দ্রের ও বাড়ীর কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যূ হয়েছে।

পুলিশ আজ রোববার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশিল চন্দ্র নামের এক ব্যক্তিকে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102