আশিক ইসলাম, নিজস্ব প্রতিনিধি : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিরসণে ট্রলিম্যানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ফলে জানুয়ারি থেকেই ট্রলি সংকট দূর হয়েছে।
ফ্লাইট ও যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন করে ২৫০০ ট্রলি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে ২০০ নতুন ট্রলি বিমানবন্দরে এসে পৌঁছেছে। উল্লেখ্য ট্রলির কেনার অর্ডার করার পরই নির্মাতা প্রতিষ্ঠানগুলো ট্রলি বানিয়ে সরবরাহ করে। ট্রলি তৈরি ও নৌ পথে দেশে আসার প্রক্রিয়া সময় সাপেক্ষ।
মাল্টিপ্যাক সল্যুশনের উদ্যোগে এ ২০০টি ট্রলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠানটি কমপক্ষে আরও ১২শ ট্রলি সরবরাহ করবে। ফলে নতুন ট্রলি কিনতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোন অর্থ ব্যয় হচ্ছে না।