ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একসঙ্গে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার ২৬ মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৩ বার পঠিত

শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা গণহারে পদত্যাগ করেছেন। দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কারফিউ জারির করার পরও সরকার বিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই গণ-পদত্যাগের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার গভীর রাতের বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন।

তিনি বলেন, সব মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন যাতে প্রেসিডেন্ট একটি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করার পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে শক্তিশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্যও রয়েছেন। দক্ষিণ এশীয় ২ কোটি ২০ লাখ জনগোষ্ঠীর দেশটিতে তীব্র খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের মধ্যে জনগণের বিক্ষোভের মধ্যে তারা পদত্যাগ করেন।

রাজাপাকসে ভাইদের মধ্যে সবার ছোট অর্থমন্ত্রী বাসিল এবং সবার বড় চামাল যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং পরিবারের আরেক সদস্য ক্রীড়ামন্ত্রী নামাল, সবাই পদত্যাগ করেছেন।

দ্বীপ রাষ্ট্রটিজুড়ে বিক্ষোভ এবং ২০১৯ সালের নভেম্বরে সালে ক্ষমতায় ফিরে আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবিতে রোববার হাজার হাজার মানুষ সপ্তাহান্তে কারফিউ অমান্য করার পর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102