ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপাতত প্রধানমন্ত্রীর পদে বহাল থাকছেন ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। রবিবার মধ্যরাতের পর জারি করা বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট দফতর।

উল্লেখ করা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান আহমেদ খান নিয়াজি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন’।

পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকতে পারবেন।

টুইটারে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী এক ঘোষণায় জানিয়েছেন, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ায় এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করা হয়নি।

আগের দিন রবিবার দিনভর নাটকীয়তা দেখা যায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। দিনের শুরুতেই জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটকে অসাংবিধানিক অ্যাখা দিয়ে খারিজ করে দেন ডেপুটি স্পিকার। পরবর্তীতে ইমরান খানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে আজ সোমবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় আসবে।

সূত্র: জিও নিউজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102