ads
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর চাটখিল ধর্ষণ : অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শিশুকে হত্যার পর আবারও ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে হত্যা করে আবারও ধর্ষণ করা হয় বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি শাহাদাত হোসেন।

সোমবার (৪ মার্চ) সকালে জবানবন্দি দেওয়ার বিষয়টি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘা গ্রামের মৃধা বাড়ির মো. বাবুলের ছেলে শাহাদাত হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গূহ ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ডের পর আদালতের নির্দেশে আসামি শাহাদাত হোসেনকে সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ৯ দিন পর উপজেলার বদলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘা গ্রামের মৃধা বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় অভিযুক্ত মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত শিশুর বাবা বলেন, আমার মেয়ের হত্যাকারী শাহাদাতের ফাঁসি চাই। যে যেন কোনোভাবেই ছাড়া না পায়। সে ছাড়া পেলে আরও এমন ঘটনা ঘটাবে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, জবানবন্দিতে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন, পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শ্বাসরোধ করে হত্যা করে তিনি। হত্যার পরও শিশুটিকে ধর্ষণ করা হয়। এরপর পাশের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে মরদেহ লুকিয়ে রাখা হয়। জবানবন্দি গ্রহণ শেষে গ্রেপ্তারকৃত শাহাদাতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102