ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ পরিচয়ে চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ সাভারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

সাভারে পুলিশ পরিচয়ে এক চিকিৎসককে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত ওই চিকিৎসকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সাভার বাজার রোড এলাকার নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে গত শনিবার ওই চিকিৎসককে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিখোঁজ চিকিৎসকের নাম এস আর নজরুল ইসলাম। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

পুলিশ বলছে, গত শনিবার রাতে নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. এস আর নজরুল ইসলামকে চোখ বেঁধে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। গতকাল রোববার রাতে ওই চিকিৎসকের পরিবার এ নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘ওই চিকিৎসকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102