ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান, বিজ্ঞপ্তি জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অপসারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়। জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেয়ার পর ইমরান খান আর প্রধানমন্ত্রীর পদে বহাল রইলেন না।

তবে পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, একবার একটি বিজ্ঞপ্তি জারি করা হলে- তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

পার্লামেন্ট ভেঙে দেয়ার পর এক টুইট বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা করেন যে, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি লিখেন, ইমরান আহমদ খান নিয়াজী, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবি তুলেছিল বিরোধীরা। সেই ভোটাভুটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু সেই অনাস্থা প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার কাসিম সুরি।

এরপরই প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে আগাম নির্বাচনের আহ্বান জানান ইমরান। তার প্রস্তাবমতো অ্যাসেম্বলি ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ফলে মেয়াদ শেষ করতে পারলেন না ইমরানও।

এদিকে এই অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্তি করেছে বিরোধীরা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

প্রসঙ্গত, জন্মলগ্ন থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102