ads
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানি পরিচালকের সিনেমায় জয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬৪ বার পঠিত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ক্যারিয়ারে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। জয়া মানেই দারুণ কিছু। ভক্তরা তার নতুন কাজের অপেক্ষায় থাকেন সর্বদা।

এবার ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করছেন জয়া। কয়েকদিন ধরেই নির্মাতা ও তার টিম চষে বেড়াচ্ছে রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা।

জানা গেছে, ‘ফেরেশতে’ নামের ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন অতাশ জমজম। সোমবার (৪ এপ্রিল) বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টসহ আশেপাশের এলাকায় জয়া আহসানকে নিয়ে শুটিং করছেন। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু।

দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। সেখানে জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম।

তবে ছবিটি নিয়ে জয়া আহসান এখনো কিছু জানাননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102