বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
নিউল্যান্ডে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথমবার খেলদে গিয়ে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে আর কোনো ম্যাচ জয় না পেলেও দারুণ খেলেছে নিগার সুলতানা নেতৃত্বাধীন দলটি।
টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে সুখবর পেলেন বাংলাদেশ দলের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন সোমবার আইসিসি ঘোষণা করে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন।’ আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নেয় এই একাদশ।
দুর্দান্ত অফ স্পিনে ৭ ম্যাচে ১০ উইকেট শিতার করেন সালমা। টুর্নামেন্টে ২০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনি।
এমন নান্দনিক বোলিংয়ের কারণেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সালমা। তাকে রাখা হয়েছে ১১তম সদস্য হিসেবে।
বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক মনোনীত হয়েছেন টুর্নামেন্টের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)।