ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চৌগাছায় আরএফএল গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের চাপায় রাজু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের লাল্টুর ছেলে। সে গ্রামের দানবাক্স নামক বাজারে চানাচুর-মুড়ি বিক্রি করতো। পুলিশ এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে কাভার্ডভ্যানের চালক পালাতক রয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের প্রবেশমুখে চৌগাছা-মহেশপুর সড়কের গরু হাটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজু ও তার পিতা লাল্টু চৌগাছা শহর থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ বটতলা এলাকায় গরু হাটে পৌছালে একটি ভ্যান সাইকেলে ধাক্কা দিলে মহেশপুরের দিক থেকে চৌগাছার দিকে যেতে থাকা আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-উ ১২-১৭৩৮) নিচে পড়ে যায়। রাজুর মাথার দিকের অংশের উপর দিয়ে কাভার্ডভ্যানটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা সেটিকে আটক করলে চালক পালিয়ে যায়।

সংবাদ পেয়ে চৌগাছা থানার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেয়। হাসপাতালে নিয়ে মরদেহটির সুরাহতল প্রতিবেদন করে পুলিশ। এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টায় নিহতের সুরাহতল প্রতিবেদন তৈরির কাজ চলছিলো। তবে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করার অনুমতি চেয়ে থানায় আবেদন করেছেন।

ঘটনাস্থলে থাকা চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ বলেন, মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখানে সুরাহতল প্রতিবেদন করা হবে। তিনি জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102