ads
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় বিশ্ব পানি দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধি: ‘ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ দৃশ্যমান প্রভাব ’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে নওগঁায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সমশের আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডির সরকারী প্রকৌশলী তানজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ওসমান ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলায় বিভিন্ন মিডিয়ার কর্মরত গনমাধ্যমকর্মীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102