ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর পত্নীতলায় কাউন্সিলর কর্তৃক পৌর মেয়র লাঞ্চিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কাউন্সিলর কর্তৃক নজিপুর পৌর মেয়র লাঞ্চিত হয়েছেন। সোমবার পৌর কার্যালয়ে ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতু আকস্মিক ভাবে পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবুকে হামলা করে আহত করে।

জানা গেছে, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু পৌর কার্যালয়ের নিচতলায় বসে থাকা অবস্থায় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতু আকস্মিক ভাবে তার কাছে পিসির টাকার দাবি জানিয়ে এলোপাতারি মারপিট করলে মেয়র মেঝেতে পড়ে যায় এবং আহত হয়। এসময় কার্যালয়ে বসে থাকা স্ট্যাফরা মেয়রকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী সহ দলীয় নেত্রীবৃন্দ পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়রকে দেখতে যান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার বলেন বিষয়টি অনাকাঙ্খিত ও দুঃখজনক।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন, মেয়রের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ উক্ত কাউন্সিলরকে আটকের চেষ্টা চালাছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102