ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের রাজা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আবু বক্কর সিদ্দিক (৫৮) দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তার কনেস্টবল নম্বর- ৬৭৮৫০৪২৬৪২। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থল কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন আবু বক্কর। পথে দামুড়হুদা উপজেলার রাজা ইটভাটা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে একইদিক থেকে আসা একটি মহিষবাহী লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত) নিচে চাপা পড়েন আবু বকর। গুরুতর জখম অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, আবু বকরের পেটের ডানদিকে আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে এই আঘাতেই তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক। এসময় তিনি সাংবাদিকদের জানান, আবু বকর হেলমেট পরে আইনকানুন মেনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102