ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রাথমিকের শিক্ষক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৫৭ বার পঠিত

সরকারি সিদ্ধান্তের বিপরীতে ফেসবুকে পোস্ট দেওয়ায় মানিকগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেওয়ায় শিপ্রা রানীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৯ মার্চ তার বহিষ্কারপত্রে তিনি সই করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই শিক্ষক গত ২৯ মার্চ তার ভেরিফাইট ফেসবুক পেজে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছবিসহ স্ট্যাটাস দেন। এতে তিনি প্রথম রোজা থেকেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার কথা উল্লেখ করেন। অথচ সরকারিভাবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি। যা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরে ব্যাপক প্রতিক্রিয়ার দেখা দেয়।

উল্লেখ্য, রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু রাখার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৯ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী স্বাক্ষরিত বরখাস্তের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)-এর ২(ক) সুস্পষ্ট লঙ্ঘন। তার এই অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত স্ট্যাটাসের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার উল্লিখিত স্ট্যাটাস সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের শামিল।

এ ব্যাপারে সহকারী শিক্ষক শিপ্রা রানী সরকার জানান, এ বিষয়ে আপাতত তিনি গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102