ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে রিকশাচালকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

সাভারে জরিমানার টাকা দিতে না পেয়ে নাজমুল কাজী (৩০) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে থানা পুলিশের দাবি, ওই যুবকের রিকশা হাইওয়ে থানা পুলিশ নেয়নি।

সেটি চুরি হতে পারে। তাছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন। তার রিকশাটি হারিয়ে যাওয়ায় তিনি হয়তো উত্তেজিত হয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে উপজেলার জালেশ্বর এলাকায় ভাড়া বাসা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাজমুল খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, এর আগেও একবার নজমুলের রিকশা পুলিশ ধরে তিন হাজার টাকা জরিমানা করেছিল। আজকেও পুলিশ ধরেছে। কিন্তু নাজমুল জরিমানার টাকা দিতে পারেননি দেখে পুলিশ রিকশাটা থানায় নিয়ে গেছে। নাজমুল জানিয়েছেন তার রিকশা পুলিশ থানায় নিয়ে গেছে। তিন হাজার টাকা লাগবে গাড়ি ছাড়ায়ে আনতে। সেই টাকা তার কাছে নেই বিধায় তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার এটাই জানিয়েছেন।

নিহত নাজমুলের স্ত্রী নাজমা বলেন, নাজমুলের কাছে এ ঘটনা শোনার পর। আমি আমতলার রিকশার গ্যারেজে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি, আমার স্বামীর রিকশা নাকি কলোনি থেকে পুলিশে ধরে ছিল। আমি শ্বশুরের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে থানায় গিয়েছিলিাম গাড়ি ছাড়াতে। কিন্তু গ্যারেজ মালিক বলেছেন নাজমুলকে ছাড়া গাড়ি দেবে না। এজন্য আবার বাসায় ওকে নিতে এসে দেখি ঘরের দরজা মারা। ঘরের একটুখানি ফাঁকা আছে, সেখান দিয়ে তাকিয়ে দেখি তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পাই। একটি কাপড়কে পেঁচিয়ে রশির মতো বানিয়ে সেটায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, ছেলেটা মানসিকভাবে অসুস্থ ও বদমেজাজি ছিলেন। এর আগেও তিনি বিষপান করেছিলেন। উত্তেজিত হয়ে আজকেও হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, তার রিকশাটি হয়তো চোরে নিয়ে গেছে। কারণ হাইওয়ে পুলিশ রিকশা নেয়নি। কিন্তু তিনি বাসায় গিয়ে বলেছেন পুলিশ নিয়েছে। পরে বউ বলেছেন চলো পুলিশের কাছে যাই। কিন্তু তিনি যায়নি। তার স্ত্রী টাকা ম্যানেজ করে বাসায় ফিরে দেখে তিনি আত্মহত্যা করেছেন। আমরা মরদেহটি উদ্ধার করেছি। তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আমরা আজ কলোনি থেকে এমন কোন রিকশা আটক করিনি। জানাও নেই বিষয়টি। আর রিকশা ধরলে তো জরিমানা তিন হাজার না, দুই হাজার ৪শ টাকা। সেটা থানায় দিতে হয় না। ইউক্যাশ থেকে দিতে হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102