ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানে মসজিদ প্রাঙ্গণেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমাম নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

ইরানের মাশাদ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিয়া সম্প্রদায়ের এক ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় এক হামলাকারীকে গ্রেফতার করেছেন পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মাশাদ শহরে দেশটির সবচেয়ে বড় শিয়া মুসলিম মসজিদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন থেকে জানা যায়, ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তিন ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করে এক হামলাকারী। হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মাজার প্রাঙ্গণে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুই ব্যক্তি। হামলাকারীকে গ্রেপ্তার করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আসলানি। তবে আহতদের পরিচয় ও সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। মাজারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির বরাত দিয়ে দেশটির টেলিভিশনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া হামলাকারীর পরিচয় উন্মোচনে এখনো তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে ৩ এপ্রিল ইরানের গনবাদ-ই-কাভুস শহরে একটি মসজিদে হামলায় সুন্নি সম্প্রদায়ের দুই ইমাম নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102