ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার সন্ধায় র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃতে উপজেলার জগদ্দল গ্রামস্থ জগদ্দল কলেজ গামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হামিদুল ইসলাম (৩৮) কে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

হামিদুল ইসলাম উপজেলার জগদ্দল গ্রামের আব্দুল সামাদ মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে র‍্যাবের কাছে শিকার করে। পরে আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102