ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মহাদেবপুরে ৩৫ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তিসহ তিন জন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ কোটি টাকা মূলমানের ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার এনএসআই, নওগাঁ কার্যালয়ের তথ্যে ও পুলিশ এনএসআই এর যৌথ অভিযানে ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়। এ সময় কষ্টি পাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য মহাদেবপুর উপজেলার বোবাতোর গ্রামের সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মনি মন্ডল (২৫) ও তাতারপুর সরকার পাড় গ্রামের রকি সরকার নামের তিন সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে দুইটি মোটর সাইকেল সহ (নওগাঁ-হ ১৩-০৮৩৯ ও নওগাঁ-হ ১৫-৩৬৩৭) আটক করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, গোপন সূত্রে বেশ কিছুদিন পূর্বে অভিযুক্ত সুমন আচার্য এর কষ্টিপাথর মূর্তি ক্রয় বিক্রয় চক্রের সাথে জড়িত থাকা সম্পর্কিত তথ্য এনএসআই কার্যালয়ের নিকট আসা মাত্রই দীর্ঘদিন তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে, উক্ত বিষয়ের সত্যতা যাচাইয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিতের পর বুধবার দুপুরে মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং তাদের কাছে থেকে একটি কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা কষ্টি পাতরের মূর্তি পাচার চক্রের সদস্য। এনএসআই এর গোয়েন্দা তথ্যে মতে, তাদের কাছে আরো বেশ কয়েকটি কষ্টি পাথরের মূর্তি রয়েছে বলে অভিযোগ আছে। এ ব্যাপারে বুধবার দুপুরে মহাদেবপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102