ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীমঙ্গলে পূজা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় এক প্রতিবন্ধী মেয়েকে (২২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে চিকিৎসার জন্য থানা হেফাজতে নিয়ে আসে।

ঘটনাটি গত সোমবার (৪ এপ্রিল) রাত ২ টার দিকে ঘটলেও বুধবার (৬ এপ্রিল) শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ধর্ষক রমন প্রধানকে (৩০) গ্রেপ্তার করে। সে উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে। তার স্ত্রী ও ছোট একটি বাচ্চা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনাটি ঘটার পর স্থানীয়ভাবে এর সমাধান করার চেষ্টা চালানো হয়। সমাধান না হওয়ায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, সোমবার রাত দুইটার দিকে মেয়েটি বাড়ির পাশের দন্ড পূজা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে বাড়িতে ফিরছিল, পথিমধ্যে পাশের বাড়ির রমন তাকে সেখান থেকে কোলে করে তুলে নিয়ে যায় তার বাড়ির পাশের এক বাঁশঝাড়ে। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে রমন প্রধান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। আসামী রমন প্রধানকেও আজ কোর্টে চালান করা হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102