ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

নিহতদের মধ্যে ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলীর (৪৫) নাম জানা গেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দুপুরে ধলিয়া রাংচাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ভালুকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশাটির চালকসহ দু’জন মারা যান। এসময় গুরুতর আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বলেন, হাসপাতালে দু’জনকে আনার পর এক যুবক মারা গেছেন। তার বয়স ১৯ থেকে ২০ বছর হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102