ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একসঙ্গে ৩ পুত্রসন্তান এলো রুজিনার ঘরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের গৃহবধূ রুজিনা খাতুন (২৮)। বুধবার (৬ এপ্রিল) দুপুরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন। রুজিনা খাতুন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী এবং তিনি নিজেও ভিডিপির সদস্য।

গোলাম মোস্তফা রাঙ্গা জানান, ২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ার ইয়াকুব আলী খন্দকারের মেয়ে রুজিনা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। স্ত্রীর হরমনজনিত সমস্যার কারণে পাঁচ বছর পর্যন্ত গর্ভধারণ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বিয়ের পাঁচ বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দেন রুজিনা।

দ্বিতীয় বারের মতো আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোনালী রানী মুস্তফীর পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করেন। নিয়মিত কয়েকবার চেকআপ করে ২টি ছেলে সন্তানের কথা জানা গেলেও অন্যটির কথা সিজারের আগ পর্যন্ত জানা যায়নি। অবশেষে বুধবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা।

চিকিৎসক সোনালী রানী মুস্তফীর বলেন, বুধবার দুপুরে রুজিনার সিজার করেছি। হরমনজনিত কারণে প্রথম সন্তান হওয়ার আগেও আমি চিকিৎসা করেছি। দ্বিতীয় বার গর্ভবতী হওয়ার আগে এবং পরেও আমিই দেখতাম। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। বুধবার দুপুর সাড়ে ১২টায় সিজারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন রুজিনা। তবে সন্তানদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102