ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

শেরপুর: ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, জেলা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রায়হানুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এমএ বারেক তোতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. নাদিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া।

অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102