ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাচ্ছে সুমন অ্যাকাডেমির ৩ ফুটবলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত
হবিগঞ্জ ডিসি অফিসে ব্রাজিলে প্রশিক্ষণের জন্য নির্বাচিত তিন ফুটবলার।

ব্রাজিল দূতাবাস ও বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাচ্ছে ১১ কিশোর ফুটবলার। ব্যাকআপ হিসেবে নির্বাচিত হয়েছে আরও চারজন।

এই দলের তিন খেলোয়াড় এসেছে হবিগঞ্জের ব্যারিস্টার সায়েদুল হক সুমন প্রতিষ্ঠিত সুমন ফুটবল অ্যাকাডেমি থেকে।

ব্যারিস্টার সুমন অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর সূর্য্য দেব বর্মার ছেলে অনিক দেব বর্মা, বেগম খান চা বাগানের শ্রমিক সুজন বাগতির ছেলে শংকর বাগতি ও ঘরগাঁও গ্রামের তৈয়ব আলীর ছেলে রনি মিয়া হাবিব।

তাদের এই সাফল্যে ফুটবল অ্যাকাডেমি কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উল্লসিত। তাদেরকে অভিনন্দন জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসন।

সুমন ফুটবল অ্যাকাডেমির ম্যানেজার সাজি-উল ইসলাম বলেন, ‘সারাদেশ থেকে মাত্র ১১ জন খেলোয়াড়কে ব্রাজিল যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে আমাদের অ্যাকাডেমির তিনজন রয়েছে। প্রতিষ্ঠার মাত্র ২ বছরেই এ অর্জন আমাদেরকে আনন্দিত ও উৎসাহিত করেছে। আমাদের এই তিন খেলোয়াড়ের জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করছি।’

অনিক দেববর্মা ত্রিপুরা সম্প্রদায়ের সন্তান। তারা সাতছড়ি জাতীয় উদ্যানের একটি টিলায় বসবাস করে। তার বাবা সূর্য্য দেব বর্মা বনের ভেতর লেবু চাষ করে জীবিকা নির্বাহ করেন। শংকর বাগতির বাবা সুজন বাগতি চা বাগানের শ্রমিক।

পরিবারকে সহায়তা করার জন্য এক বছর আগে খেলা ছেড়ে দিয়েছিল শংকর। পরে ব্যারিস্টার সুমন তাকে চা বাগানের ভেতরে একটি মুদি দোকান খুলে দেন। খেলাধুলার পাশাপাশি দোকানের আয় থেকেই চলে তার পরিবার।

আরেক খেলোয়াড় রনি মিয়ার বাবা তৈয়ব আলী ও তার বড় ভাই দিনমজুরি করে সংসার চালান।

রনি মিয়া বলে, ‘ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতাম। তবে কাজের জন্য খেলা থেকে হারিয়ে গিয়েছিলাম। ২০১৭ সালে খেলাধুলা একেবারে ছেড়ে দিয়ে কাজে লেগে যাই। ২০১৯ সালে সুমন ভাই আমাদেরকে আবার খেলায় ফিরিয়ে নিয়ে আসেন। এ জন্য প্রথমেই সুমন ভাইকে ধন্যবাদ জানাই।’

অনিক দেব বর্মা বলেন, ‘আমরা কতটা খুশি তা বলে বোঝাতে পারব না। সবার কাছে দোয়া চাই- আমরা যেন ব্রাজিলে গিয়ে সুন্দরভাবে প্রশিক্ষণ শেষ করে ফুটবলে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি।’

শংকর বাগতি বলে, ‘আমি যতটুকু এগিয়েছি সবটুকু সুমন ভাইয়েরর জন্য। অ্যাকাডেমি আমাকে খুবই ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে। সংসার চালাতে সমস্যার কারণে আমি প্রশিক্ষণে আসতে পারতাম না। তখন তিনি আমাকে একটি দোকান খুলে দেন।’

বৃহস্পতিবার এই তিন খেলোয়াড়ের পাসপোর্টসহ অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় তিনি বলেন, ‘সব সময় আমি ওদের পাশে আছি। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা থেকে ওদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, ‘আমার কথা হচ্ছে- যতনে রতন মেলে। এই ছেলেগুলোকে অভাব থেকে বের করে এনে আমি সেটাই প্রমাণ করছি। এখন এরা বাংলাদেশের স্টার হয়ে গেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102