ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিজাব পরায় বাধাদানকারী শিক্ষিকাকে আইনের আওতায় আনা উচিত: সিদ্দিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

টিপ-কাণ্ডের পর থেকেই সহকর্মীদের সাথে নেই অভিনেতা সিদ্দিকুর রহমান। টিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে প্রতিবাদ করেছিলেন অভিনয়শিল্পীরা। সিদ্দিক তাদের সেই প্রতিবাদে শামিল হননি। বরং উল্টো সবাইকে ‘পাগল’ বলে আখ্যায়িত করেছিলেন।

এবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরায় শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের শারীরিকভাবে শাস্তির অভিযোগ ওঠায় সহকর্মীদের হিজাব পরতে উপদেশ দিলেন সিদ্দিক।

টিপ ও হিজাব দু’টি ঘটনা নিয়ে সহকর্মীদের সাথে এমন দ্বৈত আচরণের প্রসঙ্গ তুললে সিদ্দিক বলেন, ‘শিল্পী হই আর যেই হই, সবার আগে আমরা মানুষ। আমাদের যেমন মনুষ্যত্ব আছে, তেমন বিবেকও আছে। তাই কোনো ঘটনা ঘটলে বিচার-বুদ্ধি খাটিয়ে তার প্রতিবাদ করা উচিত।’

টিপকে ‘তুচ্ছ’ ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার সহকর্মীরা সংসদে পর্যন্ত গিয়েছেন। সংসদ কি এত ছোট বিষয় নিয়ে কথা বলার জায়গা? অথচ কত বড় বড় ঘটনা ঘটে চলেছে, তাতে তাদের কোনো প্রতিবাদ নেই।’

‘পাগল’ বলে এক হাত নেওয়ায় সহকর্মীদের প্রতিক্রিয়া কী ছিল— জানতে চাইলে সিদ্দিক বলেন, ‘ঘটনাটির পর অনেকেই তাদের টিপ পরা ছবি সরিয়েছেন। আমি মনে করি তাদের বোধোদয় হয়েছে।’

হিজাব-কাণ্ডে শিল্পী সমাজের নীরবতাকে একপেশে ও তোষামোদি মনোভাব মনে করে তিনি আরও বলেন, ‘টিপে সরব হয়ে হিজাবে নীরব থাকাটা একপেশে মনোভাবের পরিচয়। একজন শিল্পীর কখনও একপেশে ও তোষামোদি হওয়া উচিত না। তাহলে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা জন্মাবে আমাদের নিয়ে।’

ছাত্রীদের প্রহারকারী শিক্ষিকার শাস্তির দাবি জানিয়ে সিদ্দিক বলেন, ‘টিপ নিয়ে লাঞ্চিত করায় একজন পুলিশ সদস্যের যদি শাস্তি হতে পারে, তাহলে হিজাব পরায় বাধাদানকারী শিক্ষিকাকেও আইনের আওতায় আনা উচিত।’

বছর খানেক আগে ধর্মের কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সিদ্দিক। কিন্তু অভিনয় করছেন এখনও। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে বেশ কিছু নাটকের কাজ চলছে। কাজগুলো নিয়ে আমি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ। এগুলো শেষ করতেই এখনও অভিনয় করতে হচ্ছে।’

রোজার ঈদে বেশকিছু নাটক আসছে সিদ্দিকের। এরমধ্যে একটি হচ্ছে, ‘খোদা হাফেজ ঢাকা’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। নির্মাতা সিদ্দিক নিজেই। ঈদে প্রচারের অপেক্ষায় থাকা তার অন্যান্য নাটকগুলো হলো— ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’ প্রভৃতি।

#ঢাকা মেইল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102