ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় লিমন হোসেন খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার টেঙ্গুরপুর গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে।

লিমন হোসেন বৃহস্পতিবার রাতে চৌগাছায় জোড়া মার্ডারের শিকার হওয়া সহোদর আয়ূব খান ও ইউনুছ খানের আপন চাচাতো ভাইয়ের ছেলে । বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়নপুর-বকসিপুর সড়কের কপোতাক্ষ সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিজেই পড়ে যায়। এতে আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানকার চিকিৎসক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি নেয়ার জন্য বলেন।বাড়িতে নেয়ার পর শুক্রবার বেলা ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে আবারো চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক আবারো যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে লিমনের মৃত্যু হয়।

ইউপি সদস্য জাকির হোসেন বলেন, লিমনের মরদেহ হাসপাতাল থেকে এনে টেঙ্গুরপুর খানপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে একই পরিবারে একইদিনে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই সহোদর এবং তাদেরই ভাতিজা সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ বাড়িতে আসায় শোকের মাতম পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে টেঙ্গুরপুর গ্রাম তথা সমগ্র উপজেলায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102