ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় চপ-পেঁয়াজু নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ছাত্রদল নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে মো. সাখাওয়াত (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সাখাওয়াত চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং চাঁচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে অভিযুক্ত ছাত্রদল নেতা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে চপ-পেঁয়াজু নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে কটূক্তি করেন। পরে স্থানীয়রা তাকে দক্ষিণ সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের মিয়াকে খবর দেন। চেয়ারম্যান ঘটনা জেনে তাকে পুলিশের হেফাজতে দেন।

চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের মিয়া দাবি করেন, ‘আটক সাখাওয়াত স্থানীয় বিএনপির কর্মী। সে ইতিপূর্বে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও মিথ্যা তথ্য প্রচার করেছে। তখন প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় জনতা প্রমাণসহ তাকে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় দেওয়ার ব্যবস্থা করি।’

চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব দাবি করেন, ‘সাখাওয়াত চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছে। শুধু প্রধানমন্ত্রীই নয়, একজন সাধারণ মানুষকে নিয়েই কটূক্তি করলেও আমরা তা সমর্থন করি না। তবে সত্য মিথ্যা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102