ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়িয়েছে ইউক্রেন যুদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যের দাম মার্চ মাসে ‘সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় প্রধান শস্য ও উদ্ভিজ্জ তেলের বাজারে বড় ধাক্কা লেগেছে।

এফএও এক বিবৃতিতে জানায়, কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ায় খাদ্যশস্য ও উদ্ভিজ্জ তেলের বাজারে গত মার্চ মাসে বড় ধরনের ধাক্কা লেগেছে। ফলে খাদ্যদ্রব্যের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

জাতিসংঘের সংস্থাটি আরও বলে, তাদের খাদ্য মূল্যসূচক ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ১৯৯০ সালে এই সূচক প্রবর্তনের পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এটি। এর মধ্যে উদ্ভিজ্জ তেল, শস্য ও মাংসের দাম সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এ ছাড়া চিনি ও দুগ্ধজাত পণ্যের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

গত তিন বছরে বিশ্বব্যাপী রাশিয়া ও ইউক্রেন যথাক্রমে প্রায় ৩০ ও ২০ শতাংশ গম, ভুট্টা রপ্তানি করে আসছিল। ইউক্রেনে এখন শস্যবীজ বপনের মৌসুম চলছে। কিন্তু সেখানে যুদ্ধ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্বজুড়ে গমের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বেড়েছে।

সংস্থাটি বলেছে, খাদ্যশস্যের উৎপাদন ও জোগান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণে খাদ্যের দাম আরও বেড়েছে। উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক ২৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সূর্যমুখী তেলের দাম বেড়েছে অনেক বেশি। ইউক্রেন বিশ্বে সূর্যমুখী তেলের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102