ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মইক্ক্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ ইউনুছ (৪০) একই এলাকার দিল মোহাম্মদের ছেলে।

স্থানীয়দের বরাতে চন্দন বলেন, সন্ধ্যায় চকরিয়ার হারবাং ইউনিয়নের মইক্ক্যারঘোনা এলাকার জনৈক মোহাম্মদ ইউছুপের দোকানের সামনে নুরনব্বী, জকির ও ইউনুছ সহ আরও কয়েকজন মিলে মোবাইল ফোন সেটে গেম খেলছিল। এক পর্যায়ে গেম খেলা নিয়ে ইউনুছের সঙ্গে অন্যদের তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ ইউনুছ আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান চন্দন কুমার চক্রবর্তী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102