ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আইনজীবী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান ফারুক (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।

ওসি আমবার হোসেন জানান, মাহবুবুর রহমান মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে সড়কে স্পিডব্রেকারে গতি কমিয়ে দেন। এসময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর রহমান মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, বগুড়া বার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স জানান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমানের মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আগামীকাল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102