ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিস্তি নিতে গিয়ে গাছচাপায় এনজিও কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় কিস্তি নিতে গিয়ে নারিকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাথী দত্ত একটি এনজিওর নগরকান্দা উপজেলার তালমা-১ ব্র্যাঞ্চের সিনিয়র লোন অফিসার পদে কর্মরত ছিলেন। সাথী দত্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী গ্রামের দত্তপাড়ার পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর বয়সের এবং ৫ বছর বয়সের পুত্র সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আফজাল মোল্যার বাড়িতে শনিবার সকালে এনজিওর কিস্তি আদায় করতে যান সাথী দত্ত। বাড়ির উঠানে একটি চেয়ারে বসে সমিতির সদস্যদের সঙ্গে কথা বলছিলেন তিনি। কিছু বুঝে উঠার আগে, সকাল ১০টার দিকে একটি পুরাতন নারিকেল গাছ হঠাৎ ভেঙে পড়ে সাথী দত্তকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনজিও আশার তালমা-১ ব্রাঞ্চের ম্যানেজার মো. হেলাল উদ্দিন বলেন, আমার ব্রাঞ্চের সিনিয়র লোন অফিসার সাথী দত্ত শনিবার সকালে লোন আদায় করতে গজগাহ গ্রামের আফজাল মোল্যার বাড়িতে যায়। সেখানে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সাথী দত্তের এমন মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টকর।

নগরকান্দা থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102