ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২০ বার পঠিত

বর্তমানের দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী তিনদিনে এই প্রবণতা বাড়ার আভাস রয়েছে।

আবহাওয়া অফিস শনিবার (০৯ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ খো হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় রোববার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণদক্ষিণ-পশ্চিম থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। বুধবার নাগাদ বৃষ্টিবজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিমউত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার বেলা ১১ টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে খুবই সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102