ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তরুণীর মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এস এম জোবায়ের হিমেল নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাতে ভুক্তভোগীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে কালিয়াকৈর থানা পুলিশ।

অভিযুক্ত হিমেল উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থীও তিনি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত তিন বছর ধরে হিমেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন হিমেল। বিভিন্ন সময় ওই তরুণীর কাছ থেকে দুই লাখেরও বেশি টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছেন। কয়েক মাস ধরে বিয়ের জন্য চাপ দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি দেন হিমেল। পরে বাধ্য হয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ধর্ষণের অভিযোগ আনেন তরুণী এবং থানায় লিখিত অভিযোগ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ওই তরুণীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার নিরাপত্তা দেবে পুলিশ। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102