ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার বিমানবন্দরে যাত্রীরা লাইনে, ইমিগ্রেশনে কেউ নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

উড়োজাহাজ থেকে নেমে শত শত যাত্রী লাইনে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশন কাউন্টারের সামনে। তবে কোনও কাউন্টারের সামনেই কাউকে দেখা গেলো না। ইফতারের সময় এমনই দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এ সময় কাউন্টার বন্ধ থাকছে আধঘণ্টা থেকে একঘণ্টা পর্যন্ত।

শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি ফ্লাইটের যাত্রীরা লাইন ধরে অপেক্ষা করছেন ইমিগ্রেশন কর্মকর্তার জন্য।

বয়স্ক যাত্রীদের কেউ কেউ দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েন মেঝেতে। আশেপাশে খাবারের ব্যবস্থা না থাকায় আজান হলেও ইফতার করতে পারেননি তাদের কেউ।

যাত্রীরা বলছেন, এভাবে সব কাউন্টার বন্ধ রেখে যাত্রীদের দাঁড় করিয়ে ভোগান্তিতে ফেলা হচ্ছে। সীমিত আকারে হলেও কাউন্টার সচল রাখা উচিত। সেটি সম্ভব না হলে যাত্রীদের বসার এবং ইফতারের ব্যবস্থা করতে হবে।

ভারত থেকে এসেছিলেন শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘কোথাও ইমিগ্রেশন এভাবে পুরোপুরি শূন্য দেখিনি। কম কাউন্টার রেখেও সার্ভিস দেওয়া যায়। আমাদের ৩০-৪০ মিনিট একটানা দাঁড়িয়ে থাকতে হয়েছে।’

এ বিষয়ে জানতে শাহজালালের দায়িত্বরত ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপারকে ফোন করলেও সাড়া মেলেনি।

বিমানবন্দরে নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102