ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও মৃত্যুর গুজব, যা বললেন নায়ক ফারুকের স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

রোববার সকালে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন।

নায়ক ফারুককে নিয়ে কোনো ধরনের ‘গুজব’ না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক।

তিনি জানান, ফারুককে এখন হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আগের চেয়ে ভালো।

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ৭৩ বছর বয়সী এ অভিনেতার।

সিঙ্গাপুরে নেওয়ার পর প্রায় চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দিতে হয়েছিল ফারুককে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেওয়া হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের এপ্রিলেও একবার ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়েছিল ফেসবুকে।

প্রায় পাঁচ দশক ঢালিউডে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102