ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পুলিশের হাতে ধরা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী।

আটক ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার।

জানা যায়, শনিবার বিকেলে কান্দিরপাড়ের টাউন হলে গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। পরে জানতে পারেন সোলেমানের ব্যবহৃত ব্যক্তিগত অ্যান্ড্রয়েড ফোনটি ছিনতাই হয়ে গেছে। এতে চত্বরে তাৎক্ষণিক অভিযান চালান ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার। অল্প সময়ের মধ্যেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন তারা।

ট্রাফিক পুলিশের এপিএসআই নুরুদ্দিন বাহার জানান, ছিনতাই হওয়ার বিষয়টি শুনে ধারণা করি ছিনতাইকারী আশেপাশেই আছে। পরবর্তীতে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। প্রাথমিকভাবে জানতে পেরেছি শামিম নগরীর বাগিচাগাঁও থাকে। ছিনতাই হওয়া মোবাইলটি আমরা ভুক্তভোগী সোলেমানের হাতে দিয়েছি। ছিনতাইকারীকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102