ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাহির রেস্টুরেন্টে পাওয়া যাবে মিষ্টি কুমড়ার ‘মেগুনী’ (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৮ বার পঠিত

রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। সেটি এখনও চালু না হলেও রমজান উপলক্ষে রেস্টুরেন্টের সামনেই চলছে ইফতারি বিক্রি। প্রায়ই সেখানে উপস্থিত থেকে লাইভে আসেন মাহি।

মাহির রেস্টুরেন্টের মুখরোচক নানা ইফতার আইটেম পাওয়া যায়। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে মিষ্টি কুমড়ার ‘মেগুনী’! নাম শুনে খটকা লাগাটা স্বাভাবিক। কিন্তু নায়িকা নিজেই এমন নামকরণ করেছেন।

রোববার (১০ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে আসেন মাহি। না, এবার রেস্টুরেন্টে নয় , বাসা থেকে লাইভে আসেন তিনি। তবে বিষয়বস্তু সেই রেস্টুরেন্ট ও ইফতার আইটেম। সেই লাইভের ক্যাপশনে মাহি লেখেন, ”চলুন আমরা ওইসব অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেই, মিষ্টি কুমড়ার ‘মেগুনী’ খাই। আজ থেকে মেগুনী যুক্ত হবে আপনাদের পছন্দের ফারিশতা ইফতারে।”

মাহিকে বলতে শোনা যায়, ‘যারা গাজীপুরবাসী এবং যারা ময়মনসিংহের দিকে যাবেন তারা মেইন রোডেই হাতের বাম পাশে আমাদের ফারিশতা রেস্টুরেন্টটি পাবেন। যদি ইফতারের সময় হয়ে যায়, তাহলে সেখান থেকে মেগুনী কিনে ইফতারি করতে পারেন।’

তিনি যোগ করেন, ‘মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রেরণা নিয়েই এই রেসিপি তৈরি করছি। আমি রাজনীতি বুঝি না। কিন্তু এই মানুষটাকে খুব ভালো লাগে। উনার কাজ আমার ভালো লাগে। উনার আইডিয়াগুলোও ইউনিক। তাছাড়া অসাধু ব্যবসায়ীদের জন্যও এটা উচিত জবাব। অসাধু ব্যবসায়ীরা যেভাবে আমাদের বিপদে ফেলে আমরাও সেসব ব্যবসায়ীদের বিপদে ফেলবো। সবারই উচিত বেগুনের বিকল্প বের করা। দেখবেন বেগুনের দাম তরতরিয়ে কমে গেছে।’

মাহি গণমাধ্যমকে আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।
মাহির ফেসবুক লাইভটি দেখতে এখানে ক্লিক করুন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102