ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপনে বিয়ে, ছেলের পরিবার মেনে না নেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

শরীয়তপুর ডামুড্যায় তানজিলা (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গোপনে বিয়ের পর ছেলের পরিবার মেনে না নেওয়ায় সে আত্মহত্যা করে।

রোববার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ বিষয়টি জানান।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঘটনা ঘটে। তানজিলা ওই উপজেলার ধানকাটি ইউনিয়নে চরপাতালিয়া গ্রামের মৃত্যু তোতা মাদবরের মেয়ে এবং চরপাতালিয়া মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে তানজিলার মেজো বোনের বিয়ে হয় গোসাইরহাট উপজেলার সাত্তার সরদারের ছেলে সাইফুল সরদারের সঙ্গে। বোনের দেবর সেনাবাহিনীতে কর্মরত শাকিলের সঙ্গে তানজিলার সম্পর্ক গড়ে ওঠে। গত শবে বরাতের দিন তারা গোপনে বিয়েও করেন। পরে বিয়ের কথা জানালে ছেলের পরিবার মেনে নিতে চায়নি। এ ঘটনায় স্বামী শাকিলের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে তানজিলা। তাৎক্ষণিক শাকিল তানজিলার চাচতো ভাই বায়েজিদকে ফোন করে বিষয়টি জানায়। পরে সবাই ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে স্থানীয়রা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ডামুড্যা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

তানজিলার মা ফাহিমা আকতার বলেন, মেয়ে দেখলাম জামাইয়ের সঙ্গে কথা বলছে। কী অপরাধ ছিল আমার মেয়ের। সে কেন আত্মহত্যা করতে বাধ্য হলো। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে স্বামী শাকিল আহম্মেদের সঙ্গে কথা বলে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ বলেন, ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102