ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টানা ৬ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৪২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৩ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ৪২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

সবশেষ গত ৪ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে টানা ৬ দিন ভাইরাসটিতে মৃত্যুশূন্য দেশ।

২৪ ঘণ্টায় ৪২ শনাক্ত রোগীসহ মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। তবে মৃত্যু সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৩ জনে রয়েছে।

রোববার (১০ এপ্রিল) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ ও ৫ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। দেশে মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগীর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102