ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশফিক-ইয়াসিরের বিদায়ে শঙ্কায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শনিবার দ্বিতীয় দিনের শেষ বিকালে ১২২ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। রোববার তৃতীয় দিনের আগের করা ১৩৯ রানে ব্যাটিংয়ে নেমে সকালের সেশনে ভালোই খেলছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী।

কিন্তু লাঞ্চের ঠিক আগ মুহূর্তে মাত্র ১৮ রানের ব্যবধানে উইকেট হারান তারা। মুশফিক ১৩৬ বল খেলে ৮টি চারের সাহায্যে ৫১ রান করলেও মাত্র ৪রানের জন্য ফিফটির দেখা পাননি ইয়াসির।

তাদের বিদায়ে আবারও ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের লাঞ্চের আগে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২১০ রান। ফলোঅন এড়াতে হলে এখনও ৪৩ রান করতে হবে।

ডারবান টেস্টে হেরে যাওয়া বাংলাদেশকে সিরিজ বাঁচাতে হলে চলমান পোর্ট এলিজাবেথ টেস্টে দারুণ খেলতে হবে। এমন সমীকরণের ম্যাচে প্রোটিয়াদের করা ৪৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন ওপেনার তামিম ইকবাল। এক উইকেটে ৮২ রান করা বাংলাদেশ এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে যায়।

রোববার তৃতীয় দিনের সকালের সেশনে দারুণ ব্যাটিং করে ফলোঅনের শঙ্কা মুক্ত করার আভাস দিয়েছিলেন মুশফিক-ইয়াসির। কিন্তু দলীয় ১৯২ ও ২১০ রানে ইয়াসির ও মুশফিকের বিদায়ে আবারও ফলোঅনের শঙ্কায় পড়েছে টাইগাররা।

হাতে আছে মাত্র ৩ উইকেট। ফলোঅন এড়াতে হলে এখনও ৪৩ রান করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102