ads
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশা থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৯ বার পঠিত

রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলার নবগ্রামের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম ধানসিঁড়ি ইউপির ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নবগ্রামে মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় আমিনবাজার এলাকার নিজ বাড়ির দিকে ফিরছিলেন জাহানারা। পথে তাদের অটোরিকশাটি আমিনবাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ারটিলারের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহানারা বেগম।

অটোরিকশাচালক বয়সে কিশোর হওয়ায় সামনে থেকে আসা গাড়ি দেখে ভয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102