ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে সাকিবের প্রস্তাবে সাড়া; টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

অবশেষে টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

করোনা হানা দেওয়ার পর পরিস্থিতি বিবেচনায় এনে স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় এই সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়েছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান।

অবশেষে সাকিবের প্রস্তাবে সাড়া দিয়ে আগের নিয়মে ফিরতে যাচ্ছে আইসিসি। টেস্টে নিরপেক্ষ আম্পায়ারের দেখা মিলবে। তবে অনফিল্ড আম্পায়ারের ক্ষেত্রে কেবলমাত্র একজন নিরপেক্ষ থাকবেন, অন্যজন স্থানীয়ই হবেন।
২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অনফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। তবে ২০২২-২৩ মৌসুম থেকে নতুন নিয়মে অনফিল্ড দুইজন নিরপেক্ষ আম্পায়ারের জায়গায় একজন স্থানীয় হবে বলে জানিয়েছে আইসিসি।

টেস্টের জন্য নিয়মের পরিবর্তন আনলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করোনা পরবর্তী সিদ্ধান্তে বহাল আছে আইসিসি। ২০০২ সালের নিয়মে ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; আরেক জন অনফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়।

আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ, বাকিরা স্থানীয়। তবে সে নিয়মে ফেরত যায়নি আইসিসি। এই দুই ফরম্যাটে অনফিল্ড আম্পায়ার থেকে শুরু করে সবাই স্থানীয় হতে পারবেন।

উল্লেখ্য, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট চলাকালীন সাকিব টুইটারে নিরপেক্ষ আম্পায়ারের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমি মনে করি, ক্রিকেট জাতির মধ্যে কোভিড অবস্থা অনেকটা শিথিল হওয়ায় আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102