ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবার স্বাধীনতার লড়াই শুরু হলো: ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খোয়ানো ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আজ আবার স্বাধীনতার লড়াই শুরু হলো। এ লড়াই বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের বিরুদ্ধে।’

রোববার অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এক টুইটবার্তায় ইমরান খান এসব কথা বলেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ সব সময় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে।

এদিকে রোববার দেশের বিভিন্ন স্থানে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা ইমরান খানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে।

প্রসঙ্গত শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে (জাতীয় পরিষদ) অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। এ ক্ষমতাচ্যুতির পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইমরান।

দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দেওয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102