গাইবান্ধার সাঘাটা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বাড়ি-ঘর, অসংখ্য গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার (১১ এপ্রিল) ভোররাতে কালবৈশাখী ঝড় হয়।
এদিকে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত লোকজন বিধ্বস্ত ঘর-বাড়ি সংস্কার ও ভেঙে পড়া গাছ-পালা অপসারণ করছে।
জানা গেছে, সাঘাটার উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসংখ্য ঘর-বাড়ি, বিপুল গাছ-পালা, কৃষকের বোরোধান, ভুট্টা, পেঁয়াজ, মরিচ, আম ও নানা ধরনের শাকসবজিসহ ফসলি জমির ক্ষতি হয়েছে। গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।