ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাংগামাটিতে বজ্রপাতে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫৫ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে যতিশ বিকাশ চাকমা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার ( ১১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। সে মধ্যম পাবলাখালী গ্রামের মৃত বর্ষা বিকাশ চাকমার ছেলে। খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিল্টু চাকমা জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে, দুপুরে বাড়ির পাশে শ্মশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায়। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে দৌড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত জতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102