ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সওজ বৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর করেছে দাবী ব্যবসায়ীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পঠিত
ক্ষতিগ্রস্থ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান

শেরপুর: শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুরের প্রতিবাদে এবং ক্ষতিপূরণ দাবীতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবী, কোন ধরণের নোটিশ না দিয়েই বৈধ স্থাপনাতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ী ভেঙ্গে ফেলা হয়েছে। আর তা করা হয়েছে সড়ক ও জনপদের সার্ভিয়ারকে দাবীকৃত ঘুষ না দেয়ার কারণে । যদিও সংশ্লিষ্ট দপ্তর বলছে, নিয়ম মেনে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়েছে।

ক্ষতিপূরণ দাবীতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা

 

সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ব্যানারে লিখিত বক্তব্যে অভিযোগ করে তারা বলেন, শেরপুরের ফার্নিচার বেচাকেনার অন্যতম মার্কেট পূর্বশেরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে আমাদের নিজস্ব জায়গায় গড়ে উঠা নাসির ফার্নিচার মার্ট, শেখ সাদী ফার্নিচার মার্ট, স্থানীয় জাহাঙ্গীর হোসেন মাস্টারের বসত বাড়ীসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অনৈতিক ভাবে ভাংচুর চালায় সড়ক ও জনপথ বিভাগ। তাতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্থ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিখিত বক্তব্য পাঠকারী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী এনায়েত আহাম্মেদ বলেন, অভিযান শুরুর আগে সকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এনামূল হক উচ্ছেদ অভিযান ঘুষ দাবী করলে তা না দেয়াতেই তিনি ক্ষিপ্ত হয়ে এই ভাংচুর চালান। আমরা এর সুষ্ঠ তদন্ত করে ক্ষতিপূরণ দাবী করছি।

তবে এব্যাপারে সওজের সার্ভেয়ার এনামুল হক বলেন, এই অভিযোগটি সম্পূর্ন ভিত্তিহীন ও বানোয়াট। দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে আমি শুধুমাত্র আমার দ্বায়িত্বপালন করেছি। আমি কারো কাছে ঘুষ দাবি করিনি।

এদিকে সড়ক ও জনপথ শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, এখানে আমরা যারা কর্মরত আছি কারো ব্যক্তিগত সম্পত্তি নেই ,এইগুলো রাষ্ট্রের সম্পত্তি। আর রাষ্ট্রের এই সম্পতি রক্ষার স্বার্থে সময়ে সময়ে আমরা অভিযান পরিচালনা করি। আর অভিযান পরিচালনা করতে গিয়ে সবধরনের আইনী প্রদক্ষেপ গ্রহন করেই করা হয়। জেলা প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেট নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। তবুও কেউ যদি মনে করেন তিনি হয়রাণীর স্বিকার হয়েছেন তিনি চাইলে জেলা প্রশাসনে কিংবা আমার দপ্তরে অভিযোগ জানাতে পারেন।

উল্লেখ্য যে, ১০ এপ্রিল রবিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালু করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102