ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‌্যাবের অভিযানে বিল্লাল ও রুপালি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

যশোরের চৌগাছার টেঙ্গুরপুরের আলোচিত জোড়া হত্যাকান্ডের মিশন সদস্য বিল্লাল ও তার স্ত্রী রুপালিকে আটক করেছে র‌্যাব। ১০ এপ্রিল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

৭ এপ্রিল রাত সাড়ে দশ টায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে একই গ্রামের ইউনুস আলী খান ও তার ভাই আইয়ুব আলী খানকে কুপিয়ে হত্যা করা হয়। আবজেল খানের ছেলে বিপুল, মুকুল, বিল্লাল ও তার স্ত্রী রুপালি বেগম চাপাতি, হাসুয়া, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। একটি দোকান চালানোর পাশাপাশি মুকুল নিহতদের জমিতে ও কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন দোকানী মুকুলের সাথে কথা কাটাকাটি হয় আইয়ুব আলী খানের।

এসময় উত্তেজিত হয়ে বিপুল ও মুকুল পক্ষ আয়ুব আলী খান ও তার ভাই ইউনুছ আলী খান, ভাতিজা আসাদুজ্জামান খান রনিকে এলোপাতাড়ি কোপায়। খুন হন ইউনুছ আলী খান ও আয়ুব আলী খান। আর এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসাদুজ্জামান খান রনি। ওই ঘটনায় ৮ এপ্রিল সকালে আটক করা হয় মুকুল ও বিপুলকে। আর পালিয়ে যায় বিল্লাল ও তা স্ত্রী রুপালি বেগম। বিষয়টি র‌্যাব তদন্ত শুরু করে। এক পর্যায়ে তারা পাকড়াও হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102