ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবপুরে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর শিবপুরে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর কলেজ গেট মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ওই সময় টুটুল নামে আরও ১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহত নাঈম শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি সংসদের পৌরসভার সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানিয়ছেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত নাঈমের সাথে ধানুয়া গ্রামের আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে শিবপুর পাইলট স্কুলে নিহত নাঈমদের ইফতার ছিল। ওই সময় নাঈম ও তার সমর্থকরা আলীকে ধাওয়া দেয়। এরই জের ধরে আলী ও তার সমর্থকরা নাঈমকে খুঁজতে শহীদ আসাদ কলেজ গেইট এলাকায় র‌্যাকি করতে থাকেন। রাত সাড়ে ৮টার দিকে নাঈম ঈফতার শেষে বাড়ি ফেরার পথে আলী সমর্থকরা তাকে ঘিরে ধরে এলোপাথারি কোপাতে থাকে। ওই সময় নাঈমের সাথে থাকা টুটুল নামে একজন তাদের বাধা দিতে এলে তাকেও কুপিয়ে আহত করে। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করেন। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের মামা বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাগ্নেকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। আমি তাদের বিচার চাই।

নিহতের বন্ধু ইয়াসিন বলেন, আমরা ইফতার শেষে বাড়ি ফেরার পথে আলী ও তার সমর্থকরা আমাদের উপর দুই দিক থেকে হামলা করে এবং কোপাতে থাকে। ওই সময় নাঈম ঘটনাস্থলেই মারা যায়।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানিয়েছেন, এলাকার আধিপত্য নিয়ে একটি হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102